ঈদুল আযহা ২০২৬-এর নতুন সিনেমা : Eid ul Adha 2026 Movie List in Bangladesh (Updated)

Eid ul Adha 2026 Movie List in Bangladesh

আগামী ২৮ মে ২০২৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতিক্ষিত বেশ কিছু বাংলা চলচ্চিত্র। এই তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের ‘রকস্টার’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, এছাড়াও আছে ‘বিদায়’‘মালিক’-এর মতো বিগ বাজেট সিনেমাগুলো। ঈদের দিন দুপুর থেকেই দেশব্যাপী সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে এসব সিনেমা মুক্তির ব্যাপক প্রস্তুতি চলছে।

আজকের এই বিশেষ ব্লগে আমরা জানাব Upcoming Eid-ul-Adha Bengali Movie Release-এর পূর্ণাঙ্গ তালিকা, তারকা বহুল কাস্টিং এবং রিলিজ ডেটসহ খুঁটিনাটি সব তথ্য। আপনি যদি একজন একনিষ্ঠ মুভি লাভার হয়ে থাকেন, তবে movied.link-এর আজকের এই আয়োজনটি কেবল আপনার জন্যই।

একনজরে ঈদুল আযহা ২০২৬-এর মুভি তালিকা (Eid ul Adha 2026 Movie List at a Glance)

সিনেমার নাম (Movie Title)প্রধান তারকা (Lead Cast)পরিচালক (Director)ধরন (Genre)
রকস্টার (Rockstar)Shakib Khan, Sabila NurAzman RushoMusical, Romance
রইদ (Roid)Mostafizur Noor Imran, Nazifa TushiMejbaur Rahman SumonDrama
মাসুদ রানা (Masud Rana)Rasel Rana, Puja CherrySaikat NasirSpy Thriller
বিদায় (Biday)Bapparaj, Prarthana Fardin DighiMehedi Hasan HridoyFamily Drama
নাকফুলের কাব্য (Nak Phuler Kabbo)Puja Cherry, Ador AzadAalok HasanRomantic Drama
মালিক (Malik)Arifin Shuvoo, Bidya Sinha MimSaif ChandanAction Drama
পিনিক (Pinik)Ador Azad, Shabnam BublyZahid JewelRomantic Action
বনলতা সেন (Bonolota Sen)Masuma Rahman Nabila, Khairul BasarMasud Hasan UjjalPoetic Drama

১. রকস্টার (Rockstar) – Shakib Khan’s Musical Action Thriller

Rockstar Movie (2026) Poster Starring Shakib Khan
Rockstar Movie Poster

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক Shakib Khan ২০২৬ সালের ঈদুল আযহায় দর্শকদের উপহার দিতে যাচ্ছেন এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল থ্রিলার। আজমান রুশোর পরিচালনায় ‘Rockstar’ সিনেমায় শাকিব খান নিজেকে ভেঙে নতুনভাবে গড়ছেন। এখানে তিনি কোনো সাধারণ নায়ক নন, বরং একজন আন্তর্জাতিক মানের পারফর্মার যার সুরের মূর্ছনা আর অ্যাকশনের ঝটকায় কেঁপে উঠবে রূপালি পর্দা। ৫ মে ২০২৬-এ মুক্তি পাওয়া Official Teaser সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঝড় তুলেছে, যেখানে শাকিবের গ্ল্যামারাস উপস্থিতি নতুন যুগের সূচনা করছে।

  • Star Cast: Shakib Khan, Sabila Nur, Tangia Zaman Methila.
  • Teaser Update: প্রকাশিত ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে লম্বা চুল ও গিটার হাতে দেখা গেছে। এতে সিনেমার গল্পের কিছুটা আভাস পাওয়া যায়, যেখানে সংগীতের পাশাপাশি ড্রামা ও অ্যাকশনের সংমিশ্রণ রয়েছে।
  • Why Watch: শাকিব খানের নতুন লুক এবং ভিন্নধর্মী চরিত্রই এই সিনেমার প্রধান আকর্ষণ। বিশেষ করে সাবিলা নূরের সাথে তার নতুন জুটি এবং মিউজিক-নির্ভর গল্পের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২. রইদ (Roid) – Mostafizur Noor Imran’s Drama

Roid Movie Poster (2026)
Roid Movie Poster

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ (Roid) সিনেমাটি ২০২৬ সালের ২৮ মে, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এটি ‘হাওয়া’ খ্যাত এই নির্মাতার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

  • Director: Mejbaur Rahman Sumon.
  • Star Cast: Mostafizur Noor Imran, Nazifa Tushi, Ahsabul Yamin Riyadh, Gazi Raqayet, Tutul Fakir
  • Highlight: গ্রাম থেকে দূরে এক নির্জন এলাকায় একাকী এক মাঝবয়সী পুরুষ এবং তার তথাকথিত ‘পাগলী’ স্ত্রীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়।

৩. মাসুদ রানা (Masud Rana) – A Spy Thriller

Masud Rana Movie Poster (2026)
Masud Rana Movie Poster

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের ২৮ মে, ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে।

  • Star Cast: Russell Rana, Puja Chery.
  • Buzz: ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন মনোরম স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

৪. বিদায় (Biday) – Mehedi Hasan Hridoy’s Family Drama

Biday Movie (2026) Starring Dighi
Biday Movie Starring Dighi

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি একটি বিশেষ আবেগী গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। সিনেমাটি গতানুগতিক নায়ক-কেন্দ্রিক গল্পের বাইরে একটি ভিন্নধর্মী কাহিনী নিয়ে আবর্তিত হবে।

  • Star Cast: Bapparaj, Prarthana Fardin Dighi
  • Why Watch: প্রথমবারের মতো বড় পর্দায় বাপ্পারাজ এবং প্রার্থনা ফারদিন দীঘিকে একসঙ্গে দেখা যাবে। এছাড়াও সুনামগঞ্জের হাওরাঞ্চল এবং মালয়েশিয়ার চমৎকার সব লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে, যা বড় পর্দায় দেখতে অত্যন্ত নান্দনিক লাগবে।

৫. নাকফুলের কাব্য (Nak Phuler Kabbo) – A Romantic Drama

Nak Phuler Kabbo (2026) Movie Poster
Nak Phuler Kabbo Movie Poster

আলোক হাসান পরিচালিত ‘নাকফুলের কাব্য’ সিনেমাটি ২০২৬ সালের ২৮ মে, ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। এটি পূজা চেরি এবং আদর আজাদ জুটির প্রথম সিনেমা হিসেবে শুটিং শুরু হলেও মুক্তির দিক থেকে এটি তাদের দ্বিতীয় কাজ।

  • Leading Stars: Puja Cherry, Ador Azad.
  • Highlight: সিনেমাটি গ্রামীণ আবহ ও মাটির গন্ধ মেশানো একটি নিরেট ভালোবাসার গল্প। পূজা চেরির মতে, এই গল্পে নারীর আবেগের গহনা ‘নাকফুল’কে কেন্দ্র করে মানুষের স্বপ্ন ও বিরহ বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে।

৬. মালিক (Malik) – Arifin Shuvoo’s Action Comeback

Malik Movie Poster Arifin Shuvoo 2026
Malik Movie Poster

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ঈদুল আযহায় মুক্তির সিদ্ধান্ত জানিয়েছেন সিনেমাটির প্রজোজনা প্রতিষ্ঠান। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটি একটি পিওর কমার্শিয়াল অ্যাকশন এন্টারটেইনার।

  • Leading Stars: Arifin Shuvoo, Bidya Sinha Mim.
  • Expectation: এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম।

৭. পিনিক (Pinik) – Full-on Commercial Action Entertainer

Pinik Movie Poster Shabnam Bubly 2026
Pinik Movie Poster

জাহিদ জুয়েলের পরিচালনায় ‘Pinik’ একটি চলচ্চিত্রটি গত ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা আসলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখ পিছ্নো হয়। সর্বশেষ তথ্যমতে সিনেমাটি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটির অফিশিয়াল ট্রেইলাল গত ২৬ ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

  • Main Cast: Ador Azad and Shabnam Bubly.
  • Highlight: সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে রাজশাহীর বিভিন্ন লোকেশনে এবং পরে এফডিসিতে বড় সেটে আইটেম গানের চিত্রায়ণ করা হয়েছে। পরিচালক সাইফ চন্দনের পূর্ববর্তী সিনেমা ‘লোকাল’-এর সাফল্যের পর এটি তার আরও বড় বাজেটের এবং শক্তিশালী ক্যানভাসের কাজ

৮. বনলতা সেন (Bonolota Sen Movie) – Psychological slice-of-life drama

bonolota sen movie poster (2026)
Bonolota Sen Movie Poster

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত একটি মনস্তাত্ত্বিক ও পরাবাস্তবধর্মী চলচ্চিত্র। নাটোরের বনলতা সেন চরিত্রটিকে ঘিরে থাকা রহস্য ও দর্শনকে রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটিতে বাস্তব ও কল্পনার মিশ্রণে এক মোহময় মেটাফোরিক জগত তৈরি করা হয়েছে, যেখানে দর্শক ইতিহাস ও ভাবনার এক গভীর ফিউশন দেখতে পাবেন।

  • Main Cast: Masuma Rahman Nabila, Khairul Basar, Shohel Mondol, Naziba Basar, Priyanti Urbee, Rupanti Akid, and Sharif Siraj.
  • Highlight: প্রায় শতবর্ষী একটি জনপ্রিয় কবিতাকে কেন্দ্র করে প্রথাগত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে নিখুঁত সিনেমাটিক ভিজ্যুয়াল ও গভীর জীবনদর্শনের উপস্থাপনা। বিশেষ করে কবি জীবনানন্দ দাশের মনস্তাত্ত্বিক জগত ও বনলতা সেনের চরিত্রটিকে রহস্য-গোয়েন্দা ধাঁচে অন্বেষণ করা এই চলচ্চিত্রের অন্যতম প্রধান আকর্ষণ।

শেষ কথা: ঈদুল আযহায় বক্স অফিসে বাজিমাত করবে কে?

২০২৬ সালের ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তির ঘোষণা এলেও, শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে টিকে থাকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেশের বর্তমান প্রেক্ষাগৃহ সংকট একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে অনেকগুলো মানসম্মত সিনেমা মুক্তি পেলে হল সংকটের কারণে কিছু সিনেমা ব্যবসায়িক ঝুঁকির মুখে পড়তে পারে। তবে দর্শক কোন সিনেমাটিকে বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আপনার মতে এবারের ঈদে কোন সিনেমাটি সবচেয়ে বেশি সফল হবে? নিচের কমেন্ট বক্সে আমাদের আপনার মতামত জানান এবং পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন ঈদের সিনেমার খবর।

মুভি জগতের সব লেটেস্ট আপডেট এবং রিভিউ পেতে নিয়মিত ভিজিট করুন movied.link


সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)

২০২৬ সালের ঈদুল আজহায় কয়টি আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে?

এখন পর্যন্ত ৭টি আলোচিত সিনেমা মুক্তির ঘোষণা এসেছে: ‘রকস্টার’, ‘রইদ’, ‘মাসুদ রানা’, ‘বিদায়’, ‘নাকফুলের কাব্য’, ‘মালিক’ এবং ‘পিনিক’।

সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায় মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করেছেন?

ই সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন নবাগত রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে আছেন পূজা চেরি

‘বিদায়’ সিনেমায় কোন জনপ্রিয় অভিনেতাকে দীর্ঘ বিরতির পর দেখা যাবে?

অভিজ্ঞ অভিনেতা বাপ্পারাজ-কে এই সিনেমায় একজন প্রভাবশালী ‘চেয়ারম্যান’ চরিত্রে দেখা যাবে। এতে তার সাথে জুটি বেঁধেছেন দীঘি।

‘নাকফুলের কাব্য’ সিনেমার মূল জুটির নাম কী?

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি। এটি একটি গ্রামীণ আবহ ও প্রেমের গল্প।

‘মালিক’ সিনেমায় প্রধান চরিত্রে কারা আছেন?

এই হাই-ভোল্টেজ অ্যাকশন-থ্রিলারে দীর্ঘ ৪ বছর পর জুটি বেঁধেছেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম

মুভিগুলোর আপডেট কোথায় পাওয়া যাবে?

সিনেমার লেটেস্ট আপডেট, ট্রেলার এবং রিভিউ পেতে নিয়মিত ভিজিট করুন movied.link

আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির আপডেট তথ্য পাবেন।

Scroll to Top