১২ মার্চ মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত প্রিন্স মুভি সাকিব খান (২০২৬)-এর টিজার দর্শকদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিল। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: Once Upon a Time in Dhaka’ ঈদুল ফিতর ২০২৬-এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির শুরুতেই সিনেমাটি প্রায় ১৩৩টি হলে প্রদর্শিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যদিও প্রথম দিনে কিছু হল ও মাল্টিপ্লেক্সে কারিগরি জটিলতার কারণে প্রদর্শনী বিঘ্নিত হয়েছিল, পরে সেই সমস্যা সমাধান হয় এবং বর্তমানে সিনেমাটি দেশজুড়ে চলমান রয়েছে। ফলে টিজার ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন পর্দায় শাকিব খানের নতুন রূপ দেখার উন্মাদনায় আরও কয়েকগুণ বেড়ে গেছে।
নিচে মুক্তি পাওয়া টিজারটি দেওয়া হলো:
কি ছিল প্রিন্স সিনেমার টিজারে?
টিজারের শুরুতেই পুলিশের গাড়ির সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং একজন পুলিশকে বন্দুক তাক করে ধরতে দেখা যায়। পরক্ষণেই একটি লাল গাড়ির চাকায় গুলি লাগায় থেমে যায়। এরপর বলা হয় “ঢাকার এই আন্ডারওয়াল্ডে হাজার হাজার শিয়াল ঘুইরা বেড়ায়।” হঠাৎ একটি গাড়ির ভিতর থেকে তাসনিয়া ফারিণ বিস্মিত চোখে বাইরে তাকান, এসময় তার ঠোটে লাল লিপিস্টিক এবং কপালে ছিল কালো টিপ। এছাড়াও আফগানি পাঠান চরিত্রে দিব্যেন্দু ভট্টাচার্যের দেখা মেলে সাদা চুল দাড়ি এবং সাদা জামা পরিহিত অবস্থায়। তিনি খুবি ভয়ঙ্করভাবে কাউকে মারছেন এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে ছুটে আসতে দেখা যায়। ঠিক এই সময়েই দেখা মেলে সুপারস্টার সাকিব খানের, কালো চশমা, লম্বা চুল এবং খোঁচা খোঁচা লালচে দাড়িতে এক অসাধারণ লুক। এযপর শুরু হয় প্রিন্সের পারফরমেন্স। তিনি ঘোষণা দেন,”আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর যে আমার শত্রুর সাথে ধান্ধা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।”
প্রিন্সের টিজারে দর্শকের প্রতিক্রিয়া
টিজার প্রকাশের সাথে সাথেই ইউটিউব ও ফেজবুকে শুরু হয়ে যায় দর্শকের প্রতিক্রিয়া জানানো। অনেকের মতে প্রিন্স সাকিব খানের পূর্বের সব সিনেমার রেকর্ড ভাঙতে চলেছে। তবে কিছু মানুষ জানিয়েছেন তান্ডব বা বরবাদের মতো হাইপ তুলতে পারেনি এই টিজার। তবে সবাই একমত সিনেমাটি বক্স অফিসে হিট করবে।
প্রিন্সের টিজার সম্পর্কে প্রশ্নোত্তর (FAQ)
১২ মার্চ ২০২৬ তারিখে প্রিন্স সিনেমার টিজার মুক্তি পেয়েছে।
টিজারটির দৈর্ঘ্য ১ মিনিট ২৯ সেকেন্ড।
প্রিন্স (২০২৬) সিনেমার ট্রেইলার মুক্তির ঘোষণা এখনো আসেনি। তবে আশাকরা যায় খুব দ্রুত ট্রেইলার প্রকাশ করা হবে। কারণ সিনেমাটি মুক্তির আর অল্প কিছুদিন বাকি রয়েছে।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির আপডেট তথ্য পাবেন।


