১০ ফেব্রুয়ারি, ২০২৬ ওটিটিতে মুক্তি পেয়েছে টিফিন বক্স নাটক। একটি একটি প্রেম কাহিনী নির্ভর গল্পে নির্মীত নাটক, যা পরিচালনা করেছেন রাকায়েত রাব্বি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, যিনি এর আগে বরিশাল টু নোয়াখালী নাটক, ক্রিমিনালস মুভি, শোধ ওয়েব ফিল্ম, হাইড এন সিক ওয়েব ফিল্মসহ অনেক প্রজেক্টে কাজ করে দর্শকের মন জয় করে নিয়েছেন। এছাড়াও নাটটিতে রয়েছেন প্রান্তর দস্তিদার, শারমিন সুলতানা, রাকায়েত রাব্বি এবং আরও অনেকে।
নাটকের চরিত্র
- মিতু চরিত্রে — রুকাইয়া জাহান চমক
- জাবেদ চরিত্রে — প্রান্তর দস্তিদার
- মিতুর মা চরিত্রে — শারমিন সুলতানা
‘টিফিন বক্স’ নাটকের কাহিনি সংক্ষেপ
মিতু বাবা-মায়ের থেকে আলাদা হয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় থাকেন। একমাত্র মেয়েকে একা থাকতে দেওয়ায় তার মায়ের ভীষণ দুশ্চিন্তা হয়। কিন্তু মায়ের উদ্বেগকে তেমন গুরুত্ব না দিয়ে মিতু নিজের মতো করেই হাসিখুশিভাবে জীবন কাটাতে থাকে।
স্থানীয় একটি ক্যাটারিং সার্ভিস থেকে নিয়মিত মিতুর বাসায় খাবার পাঠানো হয়। তবে কিছুদিন ধরে ওই সার্ভিসের ডেলিভারি ম্যান মিতুকে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করায় তিনি বিরক্ত হয়ে সেখান থেকে খাবার নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে ক্যাটারিং সার্ভিসের মালিক জাবেদ দুঃখ প্রকাশ করেন এবং নিজেই খাবার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
এর আগে একদিন রাস্তায় চলার সময় জাবেদ একটি মেয়েকে দেখে পছন্দ করেছিলেন। পরে মিতুর বাসায় খাবার পৌঁছে দিতে গিয়ে তিনি বুঝতে পারেন, সেই মেয়েটিই হলো মিতু। প্রিয় মানুষটির সঙ্গে প্রতিদিন দেখা করার সুযোগ পেয়ে জাবেদ ভীষণ আনন্দিত হয়। তিনি নানা সুস্বাদু খাবার তৈরি করে মিতুকে খাওয়ান। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, যা একসময় ভালোবাসায় রূপ নেয়। মিতুও জাবেদের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে।
হঠাৎ একদিন মিতু বাসা ছেড়ে চলে যায়। খাবার দিতে গিয়ে জাবেদ বিষয়টি জানতে পেরে বাড়িওয়ালার কাছ থেকে মিতুর নতুন ঠিকানা সংগ্রহ করেন। কিন্তু সেখানে গিয়েও তিনি মিতুর কোনো খোঁজ পান না। এভাবেই কেটে যায় কিছুদিন।
একদিন মিতুর মা জাবেদের সঙ্গে দেখা করতে আসেন। মিতু চলে যাওয়ার আগে জাবেদের কাছে কিছু টাকা বাকি রেখে গিয়েছিল—সেই টাকা পরিশোধ করতেই তিনি এসেছেন। তখন জাবেদ জানতে চান, মিতু কোথায়? কোনো উত্তর না দিয়ে মিতুর মা তার হাতে একটি চিঠি তুলে দেন।
চিঠিতে কী লেখা ছিল? ভালোবাসা থাকা সত্ত্বেও কোন রহস্যের কারণে মিতু জাবেদকে ছেড়ে চলে গেল? সব প্রশ্নের উত্তর জানতে নাটকটি দেখতে হবে সম্পূর্ণভাবে।
টিফিন বক্স নাটক ডাউনলোড লিংক
Tiffin Box Natok Download Link
Video Quality : Web-DL
File Size: 338.7 MB
Duration: 00:39:11 Hours
One Click Download লিংক থেকে টিফিন বক্স নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে One Click Download কাজ না করলে Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে টিফিন বক্স নাটক ডাউনলোড করার জন্য নতুন লিংক পাবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির আপডেট তথ্য পাবেন।




