বর্তমানে বাংলা নাটকের জগতে ভিন্নধর্মী গল্পের জয়জয়কার। সেই ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্ম এসেছে নতুন নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকটি মুক্তি পেয়েছে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এ।
অভিনয় শিল্পী ও কলাকুশলী
নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই মুখ:
- পারসা ইভানা (Parsa Evana): ‘ভাষা’ চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
- ফাইজুল ইয়ামিন (Faizul Yameen): ‘লিমন’ চরিত্রে তার কমিক টাইমিং এবং রোমান্টিক এক্সপ্রেশন ছিল অনবদ্য।
- পারভেজ সুমন (Parvez Shumon): মানিক চরিত্রে, তিনি নীলাঞ্জনা বাসের ড্রাইভার।
- পরিচালনা: নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ইশান।
- রচনা: মানব মিত্র।
কাহিনি সংক্ষেপ:
নাটকটি শুরু হয় ভাষা নামের এক তরুণীকে ঘিরে। দীর্ঘদিন ধরে সে বিদেশে পড়াশোনা করছে। সম্প্রতি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেশে ফিরেছে। কিন্তু ধর্মঘটের কারণে ঢাকা থেকে অন্য জেলায় কোনো বাস চলাচল করছে না। তার ওপর বিমানবন্দর থেকে ভাষার লাগেজ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। এমন বিপদসংকুল মুহূর্তে লিমন নামের এক যুবক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ভাষার কাছে কোনো টাকা নেই, আর বাড়ি যাওয়ার মতো কোনো যানবাহনও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সে লিমনের বাসায় আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে লিমনের মা মানবিকতার পরিচয় দিয়ে ভাষাকে রাতটুকু থাকার অনুমতি দেন। পরদিন লিমন তার স্কুটিতে করে ভাষাকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝপথে স্কুটি নষ্ট হয়ে গেলে তারা আবারও বিপাকে পড়ে।
অনেকক্ষণ অপেক্ষার পর তারা একটি বাস পায়। অনুরোধ করার পর বাসটি থামে এবং ভাষা ও লিমন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে জানা যায়, বাসচালক মানিক নিজেও সিলেটে যাচ্ছে তার প্রেমিকা নীলাঞ্জনাকে নিয়ে আসতে। কারণ নীলাঞ্জনার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি।
এদিকে বাড়িতে পৌঁছে ভাষা জানতে পারে, তার নিজের বিয়ের জন্যই সব আয়োজন করা হয়েছে। বিষয়টি জেনে সে দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ এখনই বিয়ে করার কোনো ইচ্ছা তার নেই—সে অন্তত পড়াশোনা শেষ করতে চায়। কিন্তু ভাষার বাবা তড়িঘড়ি করে মেয়ের বিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
এখন ভাষা কী সিদ্ধান্ত নেবে? আর বাসচালক মানিক ও নীলাঞ্জনার জীবনে কী ঘটতে চলেছে? তা জানতে নিচে দেওয়া লিংক থেকে উপভোগ করুন পুরো নাটকটি।
নীলাঞ্জনা এক্সপ্রেস নাটক ডাউনলোড লিংক
Nilanjona Express Natok Download Link
Video Quality : Web-DL
File Size: 597 MB
Duration: 00:42:45 Hours
One Click Download লিংক থেকে নীলাঞ্জনা এক্সপ্রেস নাটক ডাউনলোড করবেন। তাহলে অনেক দ্রুত ডাউনলোড হবে। তবে One Click Download কাজ না করলে Generate New Link (Google Drive) থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে নীলাঞ্জনা এক্সপ্রেস নাটক ডাউনলোড করার জন্য নতুন লিংক পাবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির আপডেট তথ্য পাবেন।





