পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র বরবাদ। ছবিটিতে শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খলনায়ক মিশা সওদাগর এবং যিশু সেনগুপ্ত।
আরিয়ান মির্জা একজন ধনী ব্যাক্তির সন্তান। তার বাবার নাম আদিব মির্জা—দেশের অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী। জীবনে যা কিছু চেয়েছে, সবই পেয়েছে আরিয়ান—টাকা, ক্ষমতা ও প্রভাব সবই তার হাতের মুঠোয়। ক্ষমতাবান এই আরিয়ানের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে, ইধিকা পালের চরিত্রটি একজন দরিদ্র বাবার মেয়ে। ঘটনাক্রমে তিনিই হয়ে ওঠেন আরিয়ান মির্জার মনের মানুষ।
নিচে বরবাদ মুভির কাহিনী সংক্ষেপে তুলে ধরা হলো—
কাহিনী সংক্ষেপ:
একজন শিক্ষক শ্রেণিকক্ষে ছাত্রদের পাঠদান করছেন। সব ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে। কিন্তু আরিয়ান অন্যমনস্ক হয়ে একটি মেয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই সে মেয়েটির গালে চুমু দেয়। এতে মেয়েটি চিৎকার করে ওঠে। বিষয়টি দেখে শিক্ষক ক্ষিপ্ত হয়ে আরিয়ানকে লাঠিপেটা করতে শুরু করেন। তখন আরিয়ান শিক্ষকের পেটে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই শিক্ষক নিহত হন।
এই ঘটনার পর শিক্ষকের পরিবার থানায় আরিয়ানের বিরুদ্ধে মামলা করে। বিষয়টি মীমাংসা করতে ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে আসে আরিয়ানের বাবা আদিব মির্জা। তবে শিক্ষকের স্ত্রী কোনো আপস করতে রাজি না হওয়ায় আদিব মির্জা নির্মমভাবে তাকেও হত্যা করে।
আদিব মির্জা দেশের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর ব্যবসায়ীদের একজন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের লোকজনও তার কথা মেনে চলে। বাবার প্রভাবেই আরিয়ান বড় হয়ে ওঠে একজন দুর্ধর্ষ ও প্রভাবশালী মানুষ হিসেবে। শহরের পুলিশ পর্যন্ত তাকে ‘স্যার’ বলে সম্বোধন করে।
একদিন একটি ডান্স পার্টিতে আরিয়ানের সঙ্গে পরিচয় হয় নিতু নামের এক মেয়ের। পার্টিতে এক মেয়েকে বিপুল পরিমাণ টাকা দিতে দেখে নিতু বিস্মিত হয়। পরে সে একটি সংস্থার জন্য আরিয়ানের কাছে অর্থ সহায়তা চায়। এই ঘটনার মধ্য দিয়েই ধীরে ধীরে আরিয়ান ও নিতুর সম্পর্ক গড়ে ওঠে।
মূলত এখান থেকেই শুরু হয় বরবাদ চলচ্চিত্রের আসল গল্প। সম্পূর্ণ কাহিনী জানতে হলে সিনেমাটি পুরোটা দেখতেই হবে।
নিচে দেওয়া লিংক থেকে বরবাদ মুভিটি অনলাইনে দেখা ও ডাউনলোড করা যাবে।
বরবাদ মুভি ডাউনলোড লিংক
Borbaad Movie Download Link
File Size: 1.24 GB
Duration: 02:18:56 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির আপডেট তথ্য পাবেন।




